মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
নেপালে মৃতের সংখ্যা হাজার ছাড়াল, কিছু মরদেহ ভেসে গেছে ভারতে জাপান ঢুকেছিলেন ১৫ দিনের ভিসায়, ধরা পড়লেন ৩৩ বছর পর নাটোরে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই যোদ্ধাকে চেক দেওয়ার কথা বলে অর্থ দাবি, ১৪ জনের বিরুদ্ধে মামলা ১৮৫ দেশে পা রেখেছেন নাজমুন, ছিল ভয়ংকর অভিজ্ঞতা ও ঝুঁকি নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা আবারও ১০০ ডলারের পথে তেলের দাম রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেসের লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

জাপান ঢুকেছিলেন ১৫ দিনের ভিসায়, ধরা পড়লেন ৩৩ বছর পর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View
1

১৯৯৩ সালে মাত্র ১৫ দিনের ভ্রমণ ভিসা নিয়ে জাপানে প্রবেশ করেছিলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক মুন জং-গি। এরপর দীর্ঘ ৩৩ বছর পেরিয়ে গেলেও তিনি আর নিজ দেশে ফিরে যাননি। মূলত ছোট ভাইয়ের পাসপোর্ট ব্যবহার করে জাপানে ঢুকে পড়া এই ব্যক্তি দশকের পর দশক ধরে সেখানে অবৈধভাবে বসবাস করছিলেন। ৭২ বছর বয়সী এই বৃদ্ধ জাপানের বিভিন্ন এলাকায় দিনমজুর ও অস্থায়ী শ্রমিকের কাজ করে নিজের জীবনধারণ করছিলেন।

দীর্ঘ সময় ধরে আত্মগোপনে থাকা মুন জং-গির বিষয়টি গত জুন মাসে পুলিশের নজরে আসে। গোপন তথ্যের ভিত্তিতে শিজুওকা প্রিফেকচারাল পুলিশ তদন্ত শুরু করে এবং গত ২৬ আগস্ট তাকে ইয়াইজু এলাকা থেকে গ্রেফতার করে। জাপানি অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে তাকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের সময় তিনি তার অপরাধের কথা স্বীকারও করেছেন।

মজার বিষয় হলো, ৩৩ বছর জাপানে অবস্থান করলেও আইনি মারপ্যাঁচে তার অপরাধের মেয়াদ প্রায় ২৬ বছর হিসেবে গণ্য করা হচ্ছে। জাপানে অভিবাসন সংক্রান্ত আইনে ২০০০ সালের ফেব্রুয়ারিতে পরিবর্তন আসায়, পুলিশ কেবল ওই সময়কাল থেকেই তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আমলে নিয়েছে। কর্তৃপক্ষ এখন খতিয়ে দেখছে যে, এত দীর্ঘ সময় ধরে কীভাবে তিনি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জাপানে বসবাস করছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com