বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Title :
৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ প্রাণ গেল ৩ জনের হয়রা‌নির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব‌্যবস্থা: ডিসি ফরিদা মসজিদে ইমামের শয়নকক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের বেড়া শেখ হাসিনার আমলে গুম-নিপীড়নের ভয়াবহ সংস্কৃতি গড়ে উঠেছিল: স্পিকার নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ শেখ হাসিনার শাসনামলে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়: স্পিকার তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৯ তরুণীর গোপন ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে টাকা দাবি, যুবক গ্রেপ্তার বন্ড সুবিধাহীন প্রতিষ্ঠান বিশেষ সুতা উৎপাদন ও সরবরাহ করতে পারবে

টানেলে আটকে ৬০০ জন, উদ্ধারের জন্য পাহাড়ে বিস্ফোরণ ঘটালো নেপাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View
3

নেপালের ত্রিশূলি নদীর তীরে অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পের টানেলগুলোতে প্রায় ৬০০ জনেরও বেশি শ্রমিক আটকা পড়েছেন। উদ্ধার অভিযান বেগবান করতে সোমবার উদ্ধারকারীরা পাহাড়ের একটি অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটান। এরপরই ত্রিশূলি ৩-এ সাইটে আটকে পড়া শ্রমিকদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় এখন পর্যন্ত প্রায় এক হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের একটি বড় অংশই বিদ্যুৎ প্রকল্পের কর্মী।

উদ্ধারকার্যে চীন ও নেপালের সেনাবাহিনীর পাশাপাশি ভারত, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা যৌথভাবে কাজ করছেন। স্বজনরা এখনো প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন এবং প্রকল্পের ভেতরে থাকা নিজস্ব অক্সিজেন সিস্টেমের ওপর ভরসা রাখছেন। তবে উদ্ধারকাজ প্রত্যাশার চেয়ে ধীরগতির হওয়ায় স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত অন্তত ১১টি জলবিদ্যুৎ প্রকল্পের পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে প্রশাসন। উদ্ধারকারী দল টানেলের ভেতরে প্রবেশ করলেও এখন পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করতে পারেনি, তবুও দ্রুত অভিযানের মাধ্যমে সবাইকে অক্ষত অবস্থায় পাওয়ার আশা করছেন নিখোঁজদের পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com