বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Title :

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ প্রাণ গেল ৩ জনের

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View
4

জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মা ও ছেলেসহ মোট তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পৃথক দুটি স্থানে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বুলি বেগম নামে এক নারী। নিহতরা হলেন— দেওয়ানগঞ্জ উপজেলার লাকী আক্তার (৪০), তার ছেলে রাজু (১৪) এবং মেলান্দহ উপজেলার দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ জোনায়েদ হাসান তায়িব।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক ত্রুটি মেরামতের সময় রাজু নামের এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে তার মা লাকী আক্তারও বিদ্যুতায়িত হন। পরে তাদের উদ্ধার করতে গিয়ে রাজুর দাদি বুলি বেগম গুরুতর আহত হন। একই দিন বিকেলে মেলান্দহ উপজেলার কোনা মালঞ্চ এলাকায় মাদরাসার ছাদসংলগ্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে জোনায়েদ হাসান তায়িব নামে এক শিক্ষার্থী প্রাণ হারায়। সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com