বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Title :
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি রোগীর মৃত্যু ঘিরে শজিমেকে সংঘর্ষ, আহত ১২ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নাটোরে অনুমতি ছাড়া ২৩ লাখ টাকার বিজ্ঞান ভবন ভাঙার অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পেছনে রাশিয়া, বলছে জার্মানি ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ নিহত ৫, আহত ৬৩ ইরানের বিয়েবাড়িতে মার্কিন বিমান হামলায় নিহত ৫, আহত ৬৩ সোনার দাম কমলো ভরিতে ৪৩৭৪ টাকা সাত মাসে পনেরো হাজার শিশু নিখোঁজ: কোথায় হারিয়ে গেল এরা পত্রিকা: ‘সরকারি কর্মীদের বেতন বাড়লেও বেসরকারি খাতে বৃদ্ধি নিয়ে সংশয়’

বড়াইগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, রাজশাহী মেডিকেলে ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View
19

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় বাস কাউন্টারের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বনপাড়া বাইপাস এলাকার পাবনা কাউন্টারের সামনের একটি চায়ের দোকানে হোসেন আলী ফকিরসহ ৭-৮ জন চা খাচ্ছিলেন। এ সময় হঠাৎ ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এর জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

হামলার ঘটনায় হোসেন আলী ফকির (৫৭), মমতাজউদ্দিন শেখ (৫৬), মতিউর রহমান (৪৫), আক্তার হোসেন (৪৫), রবিউল (৪২), সোহেল (৫০), নাজমুল (৩৫), আসলাম (৬০) এবং আমিন (৪২)সহ প্রায় ২০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত হোসেন আলী ফকির, মমতাজউদ্দিন শেখ ও আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় বিআরটিসি কাউন্টারসহ দুটি বাস কাউন্টার, একটি চায়ের দোকান এবং পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনার পর পুরো বনপাড়া পৌর শহরে থমথমে অবস্থা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com