বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Title :
নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা বিনিয়োগবান্ধব করা হবে ইমরান খান ও তার স্ত্রীকে স্বস্তির খবর দিলেন ইসলামাবাদ হাইকোর্ট ছাদের সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় বিক্রি করা যাবে একাদশে ভর্তির আবেদন শুরু বুধবার, ফি ২২০ টাকা কলকাতা ও মুম্বাইয়ের লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারানোর ‘তাৎক্ষণিক ঝুঁকিতে’ দ. আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি তাওহীদ হৃদয়ের কাউকে তেল রপ্তানি করতে দেব না: ইরান শেখ সেলিমের স্ত্রী-সন্তানদের সম্পদের হিসাব চাইল দুদক গুরুদাসপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন তিন বছরের কম সময়ে জিয়াউর রহমান দেশে গণজাগরণ সৃষ্টি করেছিলেন: শাহাদাত হোসেন সেলিম

তিন বছরের কম সময়ে জিয়াউর রহমান দেশে গণজাগরণ সৃষ্টি করেছিলেন: শাহাদাত হোসেন সেলিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View
4

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তিনি তিন বছরেরও কম সময় রাষ্ট্রক্ষমতায় থেকে বাংলাদেশে একটি অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি করেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় রামগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে দলটির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংসদ শাহাদাত হোসেন সেলিম বলেন, গণতন্ত্রকামী নেতা জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনের আগে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক দল (জাগো দল) প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন বাংলার রাখাল রাজা এবং শহীদ জিয়ার আদর্শকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

এসময় রামবাসীকে একটি উন্নত ও আধুনিক রামগঞ্জ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আপনারা আমার জন্য দোয়া করবেন। রামগঞ্জে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি থাকবে।”

উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মধুর সভাপতিত্বে এবং বিএনপি নেতা তোফায়েল আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু ও আবুল বাসার সতু, পৌর বিএনপির সভাপতি শেখ মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন ও সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. দুলাল হোসেন দুলাল ও সদস্য সচিব ইমরান হোসেন, এবং উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন প্রমুখ।

এর আগে বিকেলে রামগঞ্জ থানাপুকুরে মাছের পোনা অবমুক্ত এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com