বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Title :
তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০ ফ্লাইদুবাইয়ের বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ ১৪৬ কোটি টাকার রাজস্ব ক্ষতি, সেই কর কর্মকর্তা লিংকন রায় বরখাস্ত আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান প্রেমিকের ব্যবসার জন্য চার লাখ টাকা যৌতুক দাবি, স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন স্বামী টিভি সাংবাদিকদের সঙ্গে সভায় অহিংস কর্মসূচির প্রতিশ্রুতি জামায়াতের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২ সেপ্টেম্বর ২০২৬ খুপরি ঘরে বেড়ে ওঠা সালমার ডাক্তার হওয়ার স্বপ্নে পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা

তিন বছরের কম সময়ে জিয়াউর রহমান গণজাগরণ সৃষ্টি করেছিলেন: রামগঞ্জে এমপি সেলিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View
19

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তিনি তিন বছরেরও কম সময়ে রাষ্ট্রক্ষমতায় থেকে দেশে একটি গণজাগরণ সৃষ্টি করেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় রামগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি সেলিম বলেন, গণতন্ত্রকামী নেতা জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনের আগে জাগো দল প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি গঠিত হয়। বাংলার রাখাল রাজাখ্যাত এই নেতার আদর্শকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। এ সময় তিনি রামগঞ্জবাসীকে একটি উন্নত ও আধুনিক রামগঞ্জ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।

উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে এবং বিএনপি নেতা তোফায়েল আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু ও আবুল বাসার সতু, পৌর বিএনপির সভাপতি শেখ মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন ও সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. দুলাল হোসেন ও সদস্য সচিব ইমরান হোসেন, এবং উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন প্রমুখ।

আলোচনা সভার পূর্বে বিকেলে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম থানাপুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং গাছের চারা রোপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com