বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
নাটোরে সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ সহায়তার চেক বিতরণ পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া গুরুদাসপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাটোরের গুরুদাসপুরে কাভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত গুরুদাসপুরে রাশিদ-নিলু ফাউন্ডেশনের মানবিক সহায়তা: কৃতি শিক্ষার্থী ও রোগীদের মাঝে সাড়ে ৮ লাখ টাকা বিতরণ কলকাতায় বিপাকে বাংলাদেশিরা, হোটেলের বদলে থাকতে হচ্ছে রাস্তাতেই মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ, ২ শিক্ষক আটক ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে কৃষকদের বিক্ষোভ, অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে সার বিতরণ রামগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি: ‘হয় মাদক ছাড়ো, না হয় এলাকা ছাড়ো’

নাটোরে সংরক্ষিত নারী সংসদ সদস্যকে এলাকায় প্রবেশে বাধা দেওয়ার ঘোষণা, তোলপাড়

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View
13

ইমাম হাছাইন পিন্টু নাটোর

নাটোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলিকে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় প্রবেশে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার ঝড় উঠেছে এবং ওই নেতার বহিষ্কারের দাবি জানিয়েছেন সংসদ সদস্যের অনুসারীরা।

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। ওই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু ঘোষণা দেন যে, সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলিকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না। তার অভিযোগ, তুলি ধানের শীষ প্রতীকে ভোট না দেওয়া নেতাকর্মীদের নিয়ে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। একই সঙ্গে তিনি বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করার জন্য প্রধান অতিথির প্রতি অনুরোধ জানান।

এই বক্তব্যের পরপরই রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসে সাংসদ সানজিদা ইয়াসমিন তুলি বলেন, আমার হাত ধরে লালপুর-বাগাপাড়ায় উন্নয়ন হচ্ছে—বড় বড় নেতারাও আজ তা স্বীকার করছেন, এজন্য কৃতজ্ঞতা। তবে কষ্ট হয় যখন দেখি কেউ অন্যের প্ররোচনায় পড়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ার বলি দিচ্ছে।

এদিকে ওই নেতার হুমকিমূলক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেন তুলির সমর্থকরা ও স্থানীয় দলীয় নেতাকর্মীরা। তারা বলেন, সানজিদা ইয়াসমিন তুলি হঠাৎ করেই রাজনীতিতে আসেননি। ছাত্রদল থেকেই তার রাজনৈতিক জীবনের শুরু। ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব এবং পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। এছাড়া তার পরিবারও দীর্ঘকাল ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত; তার বাবা মরহুম আকতার হোসেন ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন।

এমন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের একজন নারী সংসদ সদস্যকে খোদ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে প্রকাশ্যে হুমকি দেওয়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। অবিলম্বে সিদ্দিক আলী মিষ্টুকে দল থেকে বহিষ্কার করার জোরালো দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com