শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Title :
রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পিছিয়ে যাচ্ছে নেপালের বন্যা-ভূমিধসে ১০ লাখ ডলার অনুদান বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফি ‘দ্বিগুণ’ করে দিলেন তামিম ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, সড়ক অবরোধে ১৫ কিলোমিটার যানজট সিংড়ায় ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল জব্দ শাপলা চত্বরে আলেম-ওলামা হত্যার বিচার দ্রুত হবে: চিফ প্রসিকিউটর অবশেষে হ্যান্ডকাফসহ পালানো সেই আসামিকে ধরলো ডিবি ঋণের টাকায় লাউ চাষ, রাতের আঁধারে কেটে দেওয়া হলো সব গাছ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে তর্ক-বিতর্ক ইন্দোনেশিয়ায় খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ ২ হাজার শিক্ষার্থী

দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View
3

দায়িত্ব পালনে চরম অবহেলা, আইন অমান্য করা এবং বিনা অনুমতিতে দীর্ঘসময় কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে চারজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বুধবার এ সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনগুলোতে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার তদন্তে অসদাচরণ ও কর্মস্থলে না ফেরার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিএমপি ডিবির সাবেক যুগ্ম কমিশনার (অতিরিক্ত ডিআইজি) সঞ্জিত কুমার রায়, সাবেক ডিসি মানস কুমার পোদ্দার, রংপুরের সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুক। জানা গেছে, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তারা কেউই সন্তোষজনক জবাব দেননি। পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ ও সম্মতির ভিত্তিতে রাষ্ট্রপতি তাদের বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com