শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
Title :
সরকারের সাফল্য-ব্যর্থতা নিয়ে ছাত্রদল-ছাত্রশক্তির পাল্টাপাল্টি ব্যানার সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: তথ্য প্রতিমন্ত্রী কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শর্তসাপেক্ষে শুল্ক-কর অব্যাহতি সৌরবিদ্যুৎ থেকে লক্ষ্য ৩-৪ হাজার মেগাওয়াট উৎপাদন: অনিন্দ্য অমিত কোমরে বালির বস্তা বাঁধা মরদেহ উদ্ধার সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য নিতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিকেরা অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে যুবক আটক, এনসিপি-বিএনপি মুখোমুখি সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী বারীকে দেখতে হাসপাতালে রিজভী তেজগাঁও এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৮৩ দেশকে বাঁচাতে খালেদা জিয়া দুই সন্তান নিয়ে দেশত্যাগ করেননি: চিফ হুইপ

রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পিছিয়ে যাচ্ছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
2

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, বিদ্যুৎকেন্দ্রটির ‘পাইলট-অপারেটেড রিলিফ ভালভ’-এ সমস্যা শনাক্ত হওয়ায় বর্তমানে এর পরবর্তী পর্যায়ের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। সমস্যাটি সমাধানের জন্য রাশিয়ার একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে দ্বিতীয় ইউনিটের ভালভ প্রথম ইউনিটে ব্যবহার করা হবে অথবা বর্তমান ভালভগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, বিদ্যুৎকেন্দ্রটি চালু করার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো না করে নিরাপত্তা নিশ্চিত করাকেই সরকার অগ্রাধিকার দিচ্ছে। যদিও গত এপ্রিল মাসে জ্বালানি লোডিংয়ের আগে পরীক্ষা শুরুর সময় চার থেকে ছয় মাসের মধ্যে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু ভালভজনিত জটিলতায় এখন সেই পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হচ্ছে। তিনি জানান, বর্তমানে প্রথম ইউনিটের ‘বি’ স্টেজ সম্পন্ন হলেও কারিগরি ত্রুটির কারণে ‘সি’ স্টেজে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে না।

এছাড়া সভায় দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন সংকট নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই বেসরকারি সাবমেরিন কেবল কনসোর্টিয়াম গঠন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিয়মনীতি বহির্ভূত বলে মন্তব্য করেছেন মন্ত্রী। পাশাপাশি, গ্রাহকদের সুবিধার্থে মোবাইল ডাটা প্যাকেজের মেয়াদ শেষে অব্যবহৃত ডাটা ব্যবহারের মেয়াদ বাড়ানোর বিষয়টি নিয়েও মোবাইল অপারেটরদের সাথে আলোচনা চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com