শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

নতুন পে-স্কেলে প্রাথমিক শিক্ষকদের কার কত বেতন বাড়ছে

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View
4

সরকার সম্প্রতি ‘জাতীয় বেতন কাঠামো ২০২৬’ অনুমোদন করেছে, যার আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ সরকারি কর্মচারীদের বেতনে বড় ধরনের পরিবর্তন আসছে। নতুন এই কাঠামো অনুযায়ী, দশম গ্রেডের প্রধান শিক্ষকদের শুরুর মূল বেতন ১৬ হাজার থেকে বেড়ে ৩২ হাজার টাকা এবং ১৩তম গ্রেডের সহকারী শিক্ষকদের বেতন ১১ হাজার থেকে উন্নীত হয়ে ২৪ হাজার টাকায় দাঁড়াবে। দীর্ঘমেয়াদে ইনক্রিমেন্টসহ প্রধান শিক্ষকদের সর্বোচ্চ মূল বেতন ৭৭ হাজার ৩০০ টাকা এবং সহকারী শিক্ষকদের ৫৮ হাজার টাকা পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে।

নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে একটি পর্যায়ক্রমিক পদ্ধতি অনুসরণ করা হবে। ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বর্ধিত বেতনের ৫০ শতাংশ কার্যকর হবে। পরবর্তীতে ২০২৭ সালের প্রথম ছয় মাসে আরও ২৫ শতাংশ এবং বছরের শেষার্ধে বাকি ২৫ শতাংশ কার্যকর করা হবে। আর সব ধরনের সরকারি ভাতা পুরোপুরি কার্যকর হতে ২০২৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। তবে এই নতুন স্কেল কার্যকর হলে আগে চালু থাকা ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল বলে গণ্য হবে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি নবম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতনেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে বাড়িভাড়া, চিকিৎসা এবং অন্যান্য ভাতাসহ একজন প্রধান শিক্ষকের মোট মাসিক আয় ৫০ হাজার টাকা এবং সহকারী শিক্ষকদের ক্ষেত্রে ৪০ হাজার টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। উল্লেখ্য, কর্মরতদের ক্ষেত্রে নতুন বেতন তাদের বর্তমান মূল বেতন, চাকরির মেয়াদ এবং প্রাপ্ত ইনক্রিমেন্টের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com