বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
Title :
তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০ ফ্লাইদুবাইয়ের বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ ১৪৬ কোটি টাকার রাজস্ব ক্ষতি, সেই কর কর্মকর্তা লিংকন রায় বরখাস্ত আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান প্রেমিকের ব্যবসার জন্য চার লাখ টাকা যৌতুক দাবি, স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন স্বামী টিভি সাংবাদিকদের সঙ্গে সভায় অহিংস কর্মসূচির প্রতিশ্রুতি জামায়াতের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২ সেপ্টেম্বর ২০২৬ খুপরি ঘরে বেড়ে ওঠা সালমার ডাক্তার হওয়ার স্বপ্নে পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা

গুরুদাসপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View
14

ইমাম হাছাইন পিন্টু নাটোর

নাটোরের গুরুদাসপুরে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বড় ও মধ্যম বয়সী বালক-বালিকা শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে ছিল সাঁতার, হ্যান্ডবল, কাবাডি ও দাবা। দিনব্যাপী এসব খেলায় শিক্ষার্থীদের পদচারণায় পুরো খেলার মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। বড় ও মধ্যম বয়সী শিক্ষার্থীদের বালক ও বালিকা বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হয়।

খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।

আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার বজলুর রশিদ, গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, শাহিদা কাশেম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা রেখা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com