বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Title :
সিংড়ায় ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল জব্দ শাপলা চত্বরে আলেম-ওলামা হত্যার বিচার দ্রুত হবে: চিফ প্রসিকিউটর অবশেষে হ্যান্ডকাফসহ পালানো সেই আসামিকে ধরলো ডিবি ঋণের টাকায় লাউ চাষ, রাতের আঁধারে কেটে দেওয়া হলো সব গাছ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে তর্ক-বিতর্ক ইন্দোনেশিয়ায় খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ ২ হাজার শিক্ষার্থী মধুখালীতে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়: মাদক ও বাল্যবিয়ে রোধে ঐক্যের আহ্বান নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী ফরিদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ ও আহত ১৫ বোনের পরকীয়ার জেরে ভাইকে হত্যা, ‌‌১ মাস পর ডোবায় মিললো কঙ্কাল

অপরাজিত ৩৫০! দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস গড়লেন হৃদয়

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View
10

দক্ষিণ আফ্রিকার মাটিতে এক অনন্য ইতিহাস গড়েছেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে অপরাজিত ৩৫০ রানের এক মহাকাব্যিক ইনিংস উপহার দিয়েছেন তিনি। সফরকারী বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তার এই দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক স্থাপন করেছে। এই ইনিংসের সুবাদে বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংসে ৬৭৬ রান সংগ্রহ করে স্বাগতিকদের বিপক্ষে ১৬৪ রানের বড় লিড নিয়েছে।

বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বাংলাদেশি ব্যাটারের প্রথম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড এটি। সেই সাথে প্রথম শ্রেণির ক্রিকেটে এটি বাংলাদেশের যেকোনো ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে এই তালিকার শীর্ষে ছিলেন তামিম ইকবাল, যিনি ৩৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এছাড়া রকিবুল হাসানের ৩১৩ রানের অপরাজিত ইনিংসটি এতদিন তৃতীয় সর্বোচ্চ অবস্থানে ছিল। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের মাত্র তিনজন ব্যাটার ৩০০ রানের গণ্ডি স্পর্শ করতে পেরেছেন, যার মধ্যে সর্বোচ্চ রানের মালিক এখন তাওহীদ হৃদয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com