শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Title :

মধুখালীতে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়: মাদক ও বাল্যবিয়ে রোধে ঐক্যের আহ্বান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;
8

মকিবুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সাথে স্থানীয় সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মধুখালী প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা আয়োজিত হয়।

মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন জনদুর্ভোগ, সমস্যা ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা। এ সময় স্থানীয় সমস্যা দ্রুত নিরসনে প্রশাসনের আরও জোরালো ভূমিকা এবং প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাসুদুর রহমান বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। প্রশাসন ও সাংবাদিকরা সম্মিলিতভাবে কাজ করলে সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহের মতো অভিশাপগুলো কার্যকরভাবে নির্মূল করা সম্ভব। এ ছাড়া তিনি জনগণের কল্যাণে প্রশাসনের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের জহিরুল ইসলাম লিটন এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম শারাফাত শরৎ।

এ ছাড়াও মধুখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মতিয়ার রহমান মিঞা, রমজান আলী, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান মুবি, সালেহীন সোয়াদ সাম্মী, সাংগঠনিক সম্পাদক অঞ্জন সাহা রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক শিকদার, প্রচার সম্পাদক আবির হোসেন আবু, দপ্তর সম্পাদক সহিদুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com