বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Title :
তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০ ফ্লাইদুবাইয়ের বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ ১৪৬ কোটি টাকার রাজস্ব ক্ষতি, সেই কর কর্মকর্তা লিংকন রায় বরখাস্ত আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান প্রেমিকের ব্যবসার জন্য চার লাখ টাকা যৌতুক দাবি, স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন স্বামী টিভি সাংবাদিকদের সঙ্গে সভায় অহিংস কর্মসূচির প্রতিশ্রুতি জামায়াতের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২ সেপ্টেম্বর ২০২৬ খুপরি ঘরে বেড়ে ওঠা সালমার ডাক্তার হওয়ার স্বপ্নে পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা

দ. আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি তাওহীদ হৃদয়ের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View
4

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে সুযোগ না পাওয়ার হতাশা পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত ব্যাট করছেন তাওহীদ হৃদয়। পচেফস্ট্রমে চলমান চার দিনের আন-অফিশিয়াল টেস্টে প্রোটিয়াদের ৫১২ রানের বিশাল সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘এ’ দল বিপর্যয়ে পড়লেও, একাই হাল ধরেছেন অধিনায়ক হৃদয়। তার অপরাজিত ডাবল সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ এখন শক্ত অবস্থানে পৌঁছেছে।

ম্যাচের তৃতীয় দিনে জাকের আলী অনিকের ৯৪ রানের অনবদ্য ইনিংস এবং সাইফউদ্দীনের ৮৭ রানের সহযোগিতায় বাংলাদেশ ‘এ’ দল বড় সংগ্রহের পথে এগিয়ে যায়। পঞ্চম উইকেটে ১৫১ এবং ষষ্ঠ উইকেটে ১৮৫ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে রক্ষা করেন হৃদয়। দিন শেষে ৩৩৯ বল খেলে ২২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২০৪ রানে অপরাজিত রয়েছেন তিনি। বুধবার শেষ দিনে প্রোটিয়াদের চেয়ে ৪১ রানে পিছিয়ে থেকে ম্যাচ বাঁচাতে মাঠে নামবে সফরকারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com