বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Title :
নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা বিনিয়োগবান্ধব করা হবে ইমরান খান ও তার স্ত্রীকে স্বস্তির খবর দিলেন ইসলামাবাদ হাইকোর্ট ছাদের সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় বিক্রি করা যাবে একাদশে ভর্তির আবেদন শুরু বুধবার, ফি ২২০ টাকা কলকাতা ও মুম্বাইয়ের লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারানোর ‘তাৎক্ষণিক ঝুঁকিতে’ দ. আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি তাওহীদ হৃদয়ের কাউকে তেল রপ্তানি করতে দেব না: ইরান শেখ সেলিমের স্ত্রী-সন্তানদের সম্পদের হিসাব চাইল দুদক গুরুদাসপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন তিন বছরের কম সময়ে জিয়াউর রহমান দেশে গণজাগরণ সৃষ্টি করেছিলেন: শাহাদাত হোসেন সেলিম

একাদশে ভর্তির আবেদন শুরু বুধবার, ফি ২২০ টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View
1

আগামীকাল বুধবার (২ সেপ্টেম্বর) থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ২২০ টাকা ফি জমা দিয়ে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণির মোট আসনের ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে এবং ৭ শতাংশ কোটা সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদন শেষে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায় প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মনোনীত শিক্ষার্থীদের ১৯ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে।

ভর্তি সংক্রান্ত পূর্ণাঙ্গ কার্যক্রম ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে সারা দেশে একাদশ শ্রেণির ক্লাস শুরুর পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া, পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফলাফল পরিবর্তিত হওয়া শিক্ষার্থীদের জন্য ১২ ও ১৩ সেপ্টেম্বর আবেদন ও পছন্দক্রম পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com