বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

রামগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫৩ Time View
83

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে উত্তর দল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর হাতে উন্নত মানের স্কুলব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এমরান হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী শিক্ষা কর্মকর্তা ফারহানা হক ও মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য খালেদা আক্তার ও মন্জুরুল হক, প্রাক্তন শিক্ষার্থী শরিফ শাকিল, দল্টা রহমানিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন, নান্দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদ হোসেন শেখ, বাউরখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন শেখ, জাফরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, অভিভাবক মোহাম্মদ আলী এবং রামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মো. জাকির হোসেন পাটোয়ারী, হাসানুজ্জামান ও সজীব শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. খোরশেদ আলম সম্পূর্ণ নিজ অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ ও স্কুলব্যাগ বিতরণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে নিবিড় সমন্বয় প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের ভেতর নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com