বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Title :

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগাতিপাড়ায় দলীয় নেতাকর্মীদের ঐক্যের ডাক সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View
1

ইমাম হাছাইন পিন্টু নাটোর

নাটোরের বাগাতিপাড়ায় নানা আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে এক থাকার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকালে বাগাতিপাড়ায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। মালঞ্চী রেলগেট থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিহারকোল মোড়ে এসে শেষ হয় এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেনের নেতৃত্বে আয়োজিত ওই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

নিজের বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট সরকারের নানা ষড়যন্ত্রের মুখেও কখনোই আপস করেননি। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি আরও বলেন, “দেশ যখনই সংকটে পড়েছে, জনগণের ওপর অত্যাচার-নিরী নির্যাতন নেমে এসেছে এবং গণতন্ত্র হোঁচট খেয়েছে, তখনই বিএনপির হাত ধরেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।” বিএনপির দরজা সবার জন্য উন্মুক্ত উল্লেখ করে তিনি সকলকে দলীয় পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পথসভায় বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নেকবার হোসেন, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহতাব উদ্দিন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিক আজিজ এবং যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com