মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Title :
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে কারাগারে ক্যান্টিন বয় গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রথমবার বান্দরবানে এসে রাজকীয় সংবর্ধনা পেলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী মমতা ব্যানার্জীর ভাতিজি বৃষ্টির ঝুলন্ত মরদেহ উদ্ধার রোগী সেজে চুরি, এক্সরে করে পেটে মিলল সোনার চেইন গরু-মহিষের গাড়ি ও গ্রামীণ ঐতিহ্যে লালমনিরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ২ ছেলেকে হত্যা করে বাবার আত্মহত্যা দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর বাবার বিষপান ‘ইউজড স্পেয়ার পার্টসের’ আড়ালে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি! আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
3

শেখ মোঃ কামরুজ্জামান (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কালিয়াকৈরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির দীর্ঘ সংগ্রাম ও অবদানের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। এছাড়া সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাজি রিয়াজ উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাইজু উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ ও দেওয়ান জসিম উদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com