মোঃ মাইনুল হক (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলার আসন্ন ২ নম্বর কাশীরামবেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থিতা ঘোষণা করে জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এলাকায় পরিচিত মুখ মোছাঃ আরজু আরা। তিনি ২ নম্বর ওয়ার্ডের চওড়া তেলিপাড়ার সামিনুর রহমান শামীম ও সাগরের মেজো ভাইয়ের স্ত্রী এবং আবুল কালাম আজাদের সহধর্মিণী। স্থানীয়দের সার্বিক উন্নয়ন ও অধিকার আদায়ের অঙ্গীকার নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন।
এলাকার সামগ্রিক চিত্র বদলে দিতে মোছাঃ আরজু আরা বেশ কিছু জনকল্যাণমুখী পরিকল্পনা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে—নারী শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মনির্ভরশীল করে তোলা, বয়স্ক, বিধবা ও দুস্থদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত হকদারদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
এছাড়া অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে সুপেয় পানির ব্যবস্থা, উন্নত রাস্তাঘাট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান করে জলাবদ্ধতা নিরসন এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এই প্রার্থী।
ভোটারদের উদ্দেশে মোছাঃ আরজু আরা বলেন, “আমি আপনাদেরই ঘরের মেয়ে, বোন ও সহযোদ্ধা হিসেবে এই ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে চাই। আপনাদের মূল্যবান ভোটই আমার শক্তি। এলাকার সার্বিক অগ্রগতিই আমার মূল লক্ষ্য।” তিনি দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।