বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Title :
নৈতিকতা ও সুশিক্ষায় নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: এমপি শাহাদাত হোসেন সেলিম রামগঞ্জে ফসলি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ৩৩ লাখ টাকার ক্ষতি: এক ব্যবসায়ী সহায়তা পেলেও দুশ্চিন্তায় দুজন নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ নিরসন: মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, মোতায়েন ১৩ প্লাটুন বিজিবি কালিয়াকৈরে তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার পোশাক শ্রমিকদের আন্দোলনে ইবি ছাত্র ইউনিয়নের সংহতি ও পুলিশি হামলার নিন্দা সৈয়দপুরে প্রভাবশালী ২ ব্যক্তির বিরুদ্ধে শতবর্ষী ডাস্টবিন ভাঙার অভিযোগ, শতাধিক পরিবার চরম ভোগান্তিতে বান্দরবানে বেতছড়া বাজার যুব সংঘকে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী প্রদান নাটোরে বিশেষ অভিযান: ২৩ কিশোর গ্যাং সদস্য আটক

সিংড়ার সুকাশ ইউনিয়নকে মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী আজাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪৫ Time View
66

ফয়সাল আহমেদ জনি, সিংড়া (নাটোর) প্রতিনিধি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের সিংড়া উপজেলার ১নং সুকাশ ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও সুশাসিত মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. আবুল কালাম আজাদ। সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া এবং বেকারত্ব দূরীকরণে বিশেষ পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজারে ব্যাপক গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। এ সময় তিনি বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও চায়ের দোকানে গিয়ে স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী এবং নারী-পুরুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন।

গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবুল কালাম আজাদ তার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, “সুযোগ পেলে সুকাশ ইউনিয়নকে একটি দৃষ্টান্তমূলক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। বেকার যুবসমাজ এবং নারীদের স্বাবলম্বী করতে মৎস্য চাষ, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির ওপর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া তাদের জন্য সহজ শর্তে ঋণের সুযোগ নিশ্চিত করা আমার অন্যতম লক্ষ্য।”

ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য গ্রামীণ রাস্তাঘাট, কালভার্ট ও ব্রিজ নির্মাণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি জনসেবা সহজলভ্য ও হয়রানিমুক্ত করা, সামাজিক দ্বন্দ্ব ও বিরোধের শান্তিপূর্ণ অবসান ঘটানো, মাদক ও কিশোর গ্যাং কালচার রোধ, বাল্যবিবাহ নির্মূল এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় তার সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বয়সের যুবসমাজসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com