সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Title :
বান্দরবানে অপরাধ দমন: মাদক, কিশোর গ্যাং ও অবৈধ গাড়ির বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নাটোরে ৩ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের এক যুবক গ্রেপ্তার নাটোরের লালপুরে অসঙ্গতি পাওয়ায় বিএডিসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা নাটোরের গুরুদাসপুরে পুলিশের অভিযানে মা ও দুই ছেলে গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নাটোরে সিংড়ায় ঈদগাহ মাঠের বিরোধ নিয়ে মারামারি: ১০ জন গ্রেফতার গুরুদাসপুরে শালিসে ডেকে দুইজনকে কুপিয়ে জখমের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন দর্জির মেয়ের অভাবনীয় সাফল্য, ১৮তম বিজেএসে সিভিল জজ হলেন নাটোরের সালমা সিংড়ার ছাতারদিঘীতে মাদক নির্মূল ও কর্মসংস্থানের রূপরেখা দিলেন শামসুল আলম মামুন বিশ্ব পর্যটন দিবসে শেরপুরে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নারের শুভ উদ্বোধন শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান: ৬ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ

লক্ষ্মীপুরের রামগতিতে ৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার ছাত্র আরাফাত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View
11

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

দেশজুড়ে শিশু নিখোঁজের নানা ঘটনার মধ্যেই লক্ষ্মীপুরের রামগতিতে আরাফাত হোসেন শাহীন (১৩) নামের এক মাদ্রাসাশিক্ষার্থী আট দিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রামগতি উপজেলার চর পোড়াগাছা এলাকা থেকে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয় শাহীন। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় সন্তানের সন্ধান চেয়ে পরদিন ২০ সেপ্টেম্বর রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির মা শাহিনুর বেগম।

আরাফাত হোসেন শাহীন ওই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। তার পরিবার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর বসু গ্রামের বাসিন্দা।

নিখোঁজ শিশুর বাবা আবুল বাশার জানান, পরিবারের সদস্য ও মাদ্রাসার শিক্ষকদের পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ছেলের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের সময় শাহীনের পরনে ছিল কালো রঙের পাঞ্জাবি ও টুপি। তার গায়ের রঙ শ্যামলা এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি।

এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, শিশুটির মা তাকে মাদ্রাসায় পৌঁছে দেননি। ধারণা করা হচ্ছে, মাঝপথ থেকেই সে নিখোঁজ হয়েছে এবং মাদ্রাসার পড়াশোনার ভীতি থেকেই এমনটি ঘটে থাকতে পারে। এ ঘটনায় অভিভাবকের জিডির ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com