সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Title :
বান্দরবানে অপরাধ দমন: মাদক, কিশোর গ্যাং ও অবৈধ গাড়ির বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নাটোরে ৩ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের এক যুবক গ্রেপ্তার নাটোরের লালপুরে অসঙ্গতি পাওয়ায় বিএডিসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা নাটোরের গুরুদাসপুরে পুলিশের অভিযানে মা ও দুই ছেলে গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নাটোরে সিংড়ায় ঈদগাহ মাঠের বিরোধ নিয়ে মারামারি: ১০ জন গ্রেফতার গুরুদাসপুরে শালিসে ডেকে দুইজনকে কুপিয়ে জখমের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন দর্জির মেয়ের অভাবনীয় সাফল্য, ১৮তম বিজেএসে সিভিল জজ হলেন নাটোরের সালমা সিংড়ার ছাতারদিঘীতে মাদক নির্মূল ও কর্মসংস্থানের রূপরেখা দিলেন শামসুল আলম মামুন বিশ্ব পর্যটন দিবসে শেরপুরে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নারের শুভ উদ্বোধন শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান: ৬ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ

নাটোরে সিংড়ায় ঈদগাহ মাঠের বিরোধ নিয়ে মারামারি: ১০ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View
15

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের দখল ও নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রামেরবাসীর সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া পৃথক দুটি মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সিংড়ার পাঁচ লাড়ুয়া বাজারে পাঁচ লাড়ুয়া ও নতুনবস্তি—এই দুই গ্রামের লোকজনের মধ্যে ঈদগাহ মাঠ সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার প্রেক্ষিতে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

এরই ধারাবাহিকতায়, ২৭ সেপ্টেম্বর ২০২৬ সালের দিবাগত রাতে সিংড়া থানার এসআই (নিরস্ত্র) মো. বেল্লাল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল নতুনবস্তি ও পাঁচ লাড়ুয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে নিজ নিজ বাড়ি থেকে মামলার ১০ জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—মো. সাইফুল ইসলাম (৩০), মো. আ. কুদ্দুস (৪৫), মো. সাগর আহমেদ (২০), মো. আসাদুল (৪০), মো. মমিন (৫২), মো. জহুরুল (৩৮), আমিরুল ইসলাম (৩৫), মো. রাকিবুল ইসলাম (২২), মো. রাসেল আলী (১৯) এবং মো. রাসেল রানা (২৫)। এদের মধ্যে প্রথম তিনজন পাঁচ লাড়ুয়া গ্রামের এবং বাকীরা নতুনবস্তি গ্রামের বাসিন্দা।

সিংড়া থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রiesর মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com