সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Title :
বান্দরবানে অপরাধ দমন: মাদক, কিশোর গ্যাং ও অবৈধ গাড়ির বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নাটোরে ৩ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের এক যুবক গ্রেপ্তার নাটোরের লালপুরে অসঙ্গতি পাওয়ায় বিএডিসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা নাটোরের গুরুদাসপুরে পুলিশের অভিযানে মা ও দুই ছেলে গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নাটোরে সিংড়ায় ঈদগাহ মাঠের বিরোধ নিয়ে মারামারি: ১০ জন গ্রেফতার গুরুদাসপুরে শালিসে ডেকে দুইজনকে কুপিয়ে জখমের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন দর্জির মেয়ের অভাবনীয় সাফল্য, ১৮তম বিজেএসে সিভিল জজ হলেন নাটোরের সালমা সিংড়ার ছাতারদিঘীতে মাদক নির্মূল ও কর্মসংস্থানের রূপরেখা দিলেন শামসুল আলম মামুন বিশ্ব পর্যটন দিবসে শেরপুরে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নারের শুভ উদ্বোধন শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান: ৬ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ

দর্জির মেয়ের অভাবনীয় সাফল্য, ১৮তম বিজেএসে সিভিল জজ হলেন নাটোরের সালমা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View
26

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

অভাবকে জয় করে অদম্য মেধা ও কঠোর পরিশ্রমের জোরে বিচারক হওয়ার গৌরব অর্জন করেছেন নাটোরের এক দর্জির মেয়ে মোসাঃ সালমা খাতুন। সম্প্রতি প্রকাশিত ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফলাফলে তিনি সিভিল জজ হিসেবে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

নাটোরে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের আগদীঘা গ্রামের সাধারণ দর্জি মো. ছলেমান আলীর ছোট মেয়ে সালমা। শৈশব থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। ২০১৩ সালে আগদীঘা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৫ সালে চন্দ্রকোলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।

উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। সেখানেও নিজের কৃতিত্বের ধারা বজায় রেখে এলএলবি (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় এবং এলএলএম (মাস্টার্স) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেন।

শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সাফল্যের সিঁড়ি বেয়ে এবার ১৮তম বিজেএস পরীক্ষায় সফলতার মাধ্যমে বিচারক হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন সালমা। সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে দেশের বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। সালমার এই অভাবনীয় সাফল্যে তাঁর পরিবার, শিক্ষক ও পুরো এলাকায় বইছে আনন্দের জোয়ার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com