নাটোরের লালপুরে অসঙ্গতি পাওয়ায় বিএডিসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
Reporter Name
Update Time :
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
১
Time View
নাটোরের লালপুরে অসঙ্গতি পাওয়ায় বিএডিসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
ইমাম হাছাইন পিন্টু, নাটোর নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের চাঁদপুর বাজারে অবস্থিত বিএডিসি ডিলার প্রতিষ্ঠান ‘সাইফুল ট্রেডার্স’-এ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালিত হয়। এ সময় ডিলার প্রতিষ্ঠানের স্টক রেজিস্ট্রারের সঙ্গে পণ্যের প্রকৃত মজুদের মিল পাওয়া যায়নি। এই অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা। এ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির একদল সদস্য অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কৃষকদের সঠিক সেবা নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায়...
4
ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের চাঁদপুর বাজারে অবস্থিত বিএডিসি ডিলার প্রতিষ্ঠান ‘সাইফুল ট্রেডার্স’-এ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালিত হয়। এ সময় ডিলার প্রতিষ্ঠানের স্টক রেজিস্ট্রারের সঙ্গে পণ্যের প্রকৃত মজুদের মিল পাওয়া যায়নি। এই অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা। এ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির একদল সদস্য অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কৃষকদের সঠিক সেবা নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।