সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Title :
বান্দরবানে অপরাধ দমন: মাদক, কিশোর গ্যাং ও অবৈধ গাড়ির বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নাটোরে ৩ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের এক যুবক গ্রেপ্তার নাটোরের লালপুরে অসঙ্গতি পাওয়ায় বিএডিসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা নাটোরের গুরুদাসপুরে পুলিশের অভিযানে মা ও দুই ছেলে গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নাটোরে সিংড়ায় ঈদগাহ মাঠের বিরোধ নিয়ে মারামারি: ১০ জন গ্রেফতার গুরুদাসপুরে শালিসে ডেকে দুইজনকে কুপিয়ে জখমের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন দর্জির মেয়ের অভাবনীয় সাফল্য, ১৮তম বিজেএসে সিভিল জজ হলেন নাটোরের সালমা সিংড়ার ছাতারদিঘীতে মাদক নির্মূল ও কর্মসংস্থানের রূপরেখা দিলেন শামসুল আলম মামুন বিশ্ব পর্যটন দিবসে শেরপুরে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নারের শুভ উদ্বোধন শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান: ৬ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ

সিংড়ার ছাতারদিঘীতে মাদক নির্মূল ও কর্মসংস্থানের রূপরেখা দিলেন শামসুল আলম মামুন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View
19

ফয়সাল আহমেদ জনি, সিংড়া উপজেলা প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার ১১ নম্বর ছাতারদিঘী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পরিবর্তনের বার্তা নিয়ে হাজির হয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামসুল আলম মামুন। সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের (SSPC) আয়োজনে ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তাঁর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে মাদক ও জুয়া নির্মূল, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টির জোরালো প্রতিশ্রুতি দেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এই ব্যতিক্রমী অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এর আগে বাজার সংলগ্ন এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ করেন শামসুল আলম মামুন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এলাকার সমস্যা ও নাগরিক প্রত্যাশার কথা শোনেন।

‘আলাপন’ অনুষ্ঠানে নিজের নির্বাচনী ইশতেহারের মূল বিষয়গুলো তুলে ধরে সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী বলেন, নির্বাচিত হলে ছাতারদিঘী ইউনিয়নকে একটি মাদকমুক্ত ও আধুনিক জনপদে রূপান্তর করা হবে। পাশাপাশি এলাকার ভগ্নদশায় থাকা রাস্তাঘাট সংস্কার ও টেকসই উন্নয়ন করা তাঁর অন্যতম অগ্রাধিকার।

বেকার সমস্যা দূর করতে যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে কুটিরশিল্প, হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ চালুর পরিকল্পনার কথাও জানান শামসুল আলম মামুন। তিনি বলেন, এলাকার জনসাধারণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে জনকল্যাণমুখী এসব উদ্যোগ বাস্তবায়ন করা জরুরি।

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেনের পরিচালনায় এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সহ-সভাপতি বাবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সাংবাদিক শিফাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় সম্ভাব্য জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠানটি সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। ‘সত্যের পথে সাংবাদিকতার শক্তি’ স্লোগানকে সামনে রেখে এসএসপিসি আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার উন্নয়ন ও জনস্বার্থের নানা দিক উঠে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com