মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Title :
নাটোরে সিংড়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আরিফের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন ভাবনা নিয়ে ‘আলাপন’ অনুষ্ঠান ইবিতে ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ডিসি গোল্ডকাপ ফুটবল: নকলাকে হারিয়ে ফাইনালে শেরপুর সদর নাটোরের গুরুদাসপুরে কাতার চ্যারিটির উদ্যোগে ২১ পরিবারের মাঝে জীবিকার উপকরণ বিতরণ গাইবান্ধার সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার ১ কুড়িগ্রাম-১ এমপির এপিএসের নামে অপপ্রচার: নাগেশ্বরী থানায় জিডি কাশীরামবেলপুকুর ইউপি নির্বাচন: নারী সদস্য পদপ্রার্থী আরজু আরার ব্যাপক প্রচারণা ও জনসেবার প্রতিশ্রুতি গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ আহত ৯ শেরপুরে আকিজ গ্রুপের ‘স্পিড’ পান করে তিন জন হাসপাতালে, মান নিয়ে প্রশ্ন শেরপুরে স্বেচ্ছাসেবী নারী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ, নারীর ক্ষমতায়নে জোর এমপির

শেরপুর জেলা যুবদলের ৫ সদস্যের নতুন কমিটি অনুমোদন, শহরে আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ Time View
68

সুলতান আহমেদ ময়না, শেরপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শেরপুর জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নবগঠিত এই কমিটিতে মো. আতাহারুল ইসলাম আতাকে সভাপতি এবং মো. শওকত হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই কমিটির অনুমোদন করেন।

কেন্দ্রীয় কমিটির অন্য পদগুলোতে মনোনীত হয়েছেন— সিনিয়র সহ-সভাপতি পদে মবিনুজ্জামান মিল্টন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান মানিক এবং সাংগঠনিক সম্পাদক পদে হাশেম আহমেদ সিদ্দিকী।

কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।

আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ

নতুন কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে শেরপুর শহরে যুবদলের নেতাকর্মীদের মাঝে আনন্দ উদ্দীপনা দেখা দেয়। তাৎক্ষণিকভাবে শহরের থানার মোড় এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নবনির্বাচিত নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপম, জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শেরপুরে যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com