মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Title :
নাটোরে সিংড়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আরিফের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন ভাবনা নিয়ে ‘আলাপন’ অনুষ্ঠান ইবিতে ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ডিসি গোল্ডকাপ ফুটবল: নকলাকে হারিয়ে ফাইনালে শেরপুর সদর নাটোরের গুরুদাসপুরে কাতার চ্যারিটির উদ্যোগে ২১ পরিবারের মাঝে জীবিকার উপকরণ বিতরণ গাইবান্ধার সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার ১ কুড়িগ্রাম-১ এমপির এপিএসের নামে অপপ্রচার: নাগেশ্বরী থানায় জিডি কাশীরামবেলপুকুর ইউপি নির্বাচন: নারী সদস্য পদপ্রার্থী আরজু আরার ব্যাপক প্রচারণা ও জনসেবার প্রতিশ্রুতি গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ আহত ৯ শেরপুরে আকিজ গ্রুপের ‘স্পিড’ পান করে তিন জন হাসপাতালে, মান নিয়ে প্রশ্ন শেরপুরে স্বেচ্ছাসেবী নারী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ, নারীর ক্ষমতায়নে জোর এমপির

নীলফামারী সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা কাজী জুয়েল

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View
10

মোঃ মাইনুল হক (নীলফামারী):

আসন্ন নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় সমর্থনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জোরালো আগ্রহ প্রকাশ করেছেন জেলা বিএনপির সদস্য ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান (জুয়েল)।

তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে এবং নীলফামারী সদরকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করার লক্ষ্য নিয়েই তিনি এই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, কাজী জুয়েল ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি নীলফামারী শহরের ডাকবাংলা রোডের ঐতিহ্যবাহী কাজী বাড়ির প্রয়াত কাজী তজাম্মেল হকের সন্তান।

তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি নীলফামারী জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছেন। পেশায় জেলা জজ কোর্টের আইনজীবী হলেও তিনি দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং এলাকার নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

প্রার্থিতার বিষয়ে অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল বলেন, “শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি। সদর উপজেলার অবহেলিত মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায় করাই আমার মূল ব্রত। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং সাধারণ মানুষের সমর্থন ও ভালোবাসা পাই, তবে বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ।”

এদিকে তাঁর এই প্রার্থিতা ঘোষণার পর থেকেই স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং তরুণ প্রজন্মের মধ্যে নতুন রাজনৈতিক উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তিনি সদর উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com