শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Title :
রামগঞ্জে বিনামূল্যে ৭ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা ও ওষুধ প্রদান শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, থামছে না চোরাচালান সিন্ডিকেট নাটোরে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবে ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’ উদ্বোধন ও দোয়া মাহফিল রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম

সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View
29

ক্ষমতাচ্যুত সরকারের উপদেষ্টা সালমান এফ রহমানের আইনি লড়াইয়ে এবার বিদেশি আইনজীবীকে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রায়াম এল হল নামের ওই বিদেশি আইনজীবী সালমান এফ রহমানের পক্ষে আদালতে লড়ার অনুমতি চেয়ে বাংলাদেশ বার কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন। গত ২৪ আগস্ট বার কাউন্সিলের সচিবের কাছে এই আবেদনপত্র জমা দেওয়া হয়, যা পরবর্তীতে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন জানানো হয়েছিল। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরীর মাধ্যমে করা সেই আবেদনের প্রেক্ষিতে বর্তমানে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য যে, ছাত্র-জনতার আন্দোলনের সময় উসকানিমূলক বক্তব্য প্রদান এবং গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হক বর্তমানে কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর এখন ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com