বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Title :
চেয়ারে বসা নিয়ে রাবিতে তুলকালাম, দুই বিভাগে দফায় দফায় সংঘর্ষ-ভাঙচুর রাবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার তেজগাঁওয়ে পুলিশের অভিযানে ৭৩ জন গ্রেফতার এআই দিয়ে এমপির ছবি বিকৃতি, স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে প্রাথমিক শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি, মানতে হবে যেসব শর্ত সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য এমপিও শিক্ষকদের বদলিতে ১২ হাজার আবেদন, সময় শেষ বৃহস্পতিবার যশোরে স্বর্ণ ব্যবসায়ী হ/ত্যা : গোপালগঞ্জ থেকে ‘অন্যতম আসামি’ গ্রেপ্তার আসিফ আকবরের কড়া সমালোচনা করে যা বললেন রাশেদ খাঁন

১৮ বছর আগের যে মামলায় গ্রেফতার বিদিশা এরশাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১ Time View
4

দীর্ঘ ১৮ বছর আগের একটি প্রতারণা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে তাকে আটক করা হয়। চলতি বছরের মে মাসে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ফ্ল্যাট সংক্রান্ত প্রতারণার দায়ে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষিতে পুলিশ তাকে হেফাজতে নেয়।

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালে বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নাম করে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদারের কাছ থেকে ৭৫ লাখ টাকা হাতিয়ে নেন বিদিশা। চুক্তি অনুযায়ী ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ এবং পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অপর্যাপ্ত তহবিলের চেক প্রদান করায় ২০০৮ সালে তার বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণার মামলাটি দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের মে মাসে আদালত তাকে সাজা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com