শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Title :
রামগঞ্জে বিনামূল্যে ৭ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা ও ওষুধ প্রদান শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, থামছে না চোরাচালান সিন্ডিকেট নাটোরে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবে ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’ উদ্বোধন ও দোয়া মাহফিল রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম

যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View
37

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল ও পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়েছে।

জামিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, সাইফুর রহমান একজন চৌকস কর্মকর্তা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই তিনি বিদেশ থেকে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। বিমান বাহিনীর হেফাজতে রেখে তাকে জামিন দেওয়ার আবেদন জানান তিনি। অন্যদিকে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আসামির বিরুদ্ধে গুমসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার সাক্ষ্যপ্রমাণ থাকার কথা উল্লেখ করে তাকে কারাগারে পাঠানোর জোরালো আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে সাইফুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ইলিয়াস আলী ও তার গাড়িচালক নিখোঁজ হওয়ার পর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘ ১২ বছর পেরিয়ে গেলেও চাঞ্চল্যকর এই মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com