বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Title :
ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ বিকেলেই মিলবে রাষ্ট্রপতি নির্বাচনের ফল: চিফ হুইপ লক্ষ্মীপুরে মসজিদের অজুখানায় জ্যেষ্ঠ সাংবাদিকের ওপর হামলা, আক্তার মেম্বারের বিরুদ্ধে থানায় অভিযোগ রাষ্ট্রপতি পদে ভোট দিলেন মির্জা ফখরুল, সুযোগ নেই অলি আহমদের সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের প্রত্যাশা মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু ধানমন্ডি ৩২-এ হামলা: ইউনূস-হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন ৭০ অনুচ্ছেদের কারণে স্বাধীন ভোটদান বাধাগ্রস্ত হবে: রফিকুল ইসলাম ‘অনেক কিছু মিস করবো’, রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল

ধানমন্ডি ৩২-এ হামলা: ইউনূস-হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে হামলা, অগ্নিসংযোগ ও স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ড. মুহাম্মদ ইউনূস ও হাসনাত আবদুল্লাহসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী এই আবেদনটি করেন। মামলার আবেদনে আরও ৩ থেকে ৫ হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন এবং এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য নথি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট উসকানি ও পরিকল্পনার মাধ্যমে একটি উশৃঙ্খল জনতা ঐতিহাসিক ভবনটিতে আক্রমণ চালায়। তারা সেখানে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি অগ্নিকাণ্ড ঘটায়। পরবর্তীতে ভারী যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে পুরো ভবনটি ধুলোয় মিশিয়ে দেওয়া হয়। হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই সহিংসতা শুরু হয়েছিল বলে বাদীপক্ষের আইনজীবী দাবি করেছেন।

অভিযুক্তদের তালিকায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, নাহিদ ইসলাম, মোস্তফা সরওয়ার ফারুকীসহ বর্তমান ও তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম রয়েছে। এছাড়া পিনাকী ভট্টাচার্য ও ইলিয়াস হোসাইনের মতো ব্যক্তিদেরও এই মামলার আসামি করা হয়েছে। বাদীপক্ষ দণ্ডবিধি, বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনের ধারায় মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আরজি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com