শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Title :
রামগঞ্জে বিনামূল্যে ৭ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা ও ওষুধ প্রদান শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, থামছে না চোরাচালান সিন্ডিকেট নাটোরে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবে ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’ উদ্বোধন ও দোয়া মাহফিল রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম

টিভি চ্যানেলে লা\শের ছবি দেখালে জীবনের জন্য বন্ধ করে দেবো

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View
59

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে টানা চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এই শুনানি চলছে।

শুনানিকালীন ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের একটি ফোনালাপ আদালতের নজরে আনা হয়। ওই কথোপকথনে গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগের ভয়ংকর চিত্র ফুটে উঠেছে। আরাফাতকে বলতে শোনা যায়, সংঘর্ষ বা লাশের ছবি দেখালে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলকে ‘রাষ্ট্রের শত্রু’ ঘোষণা করে চিরতরে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। এ ধরনের ঘটনা ঘটলে কোনো অনুমতি ছাড়াই তাৎক্ষণিক সম্প্রচার বন্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছিল বলে ওই ফোনালাপে উল্লেখ পাওয়া গেছে।

উক্ত মামলায় ওবায়দুল কাদের ছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান। বিচারিক প্রক্রিয়ায় এই ফোনালাপটি তৎকালীন সরকারের স্বৈরাচারী মনোভাব ও গণমাধ্যমের কণ্ঠরোধের বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com