স্বামীকে শেষবারের মতো দেখতে প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
Reporter Name
Update Time :
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
০
Time View
স্বামীকে শেষবারের মতো দেখতে প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের শেষকৃত্যে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। আগামী ২০ আগস্ট ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কারামুক্ত থাকবেন। বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির মেয়ে তানি দীপাবলি নেওয়াজ। এর আগে স্বামীর মৃত্যুর পর মায়ের মুক্তির জন্য প্রশাসনিক বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করেন তিনি।আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানিয়েছেন, কারাবন্দি মায়ের মুক্তির জন্য প্রথমে চার দিনের আবেদন করা হলেও পরবর্তীতে ১২ ঘণ্টার অনুমতি পাওয়া গেছে। দীর্ঘ দিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় আক্রান্ত ব্যারিস্টার তৌফিক নেওয়াজ গত মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীপু মনি কারাগার থেকে মুক্তি পাওয়ার...
1
প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের শেষকৃত্যে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। আগামী ২০ আগস্ট ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কারামুক্ত থাকবেন। বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির মেয়ে তানি দীপাবলি নেওয়াজ। এর আগে স্বামীর মৃত্যুর পর মায়ের মুক্তির জন্য প্রশাসনিক বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করেন তিনি।
আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানিয়েছেন, কারাবন্দি মায়ের মুক্তির জন্য প্রথমে চার দিনের আবেদন করা হলেও পরবর্তীতে ১২ ঘণ্টার অনুমতি পাওয়া গেছে। দীর্ঘ দিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় আক্রান্ত ব্যারিস্টার তৌফিক নেওয়াজ গত মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীপু মনি কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই মরহুমের দাফন সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।