শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Title :
পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিচয় শনাক্ত ওসমানীনগর দুর্ঘটনা: দুই চালকই পলাতক, চলছে পুলিশি অভিযান শুক্রবার রক্তাক্ত সড়ক, সিলেট-বগুড়ায় নিহত ১৬ ওসমানীনগর দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত শেষে চলছে মরদেহ হস্তান্তর হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়া ভারতের শিষ্টাচারবহির্ভূত আচরণ দুলুকে গুলির চেষ্টা, আটক যুবকের পরিচয় মিলেছে নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী কাঠামোগত সংস্কার না হলে এই সরকারও স্বৈরাচারী হবে : নাহিদ ইসলাম

সরকারি-বেসরকারি সব হাসপাতাল-ক্লিনিকের জন্য হাইকোর্টের জরুরি নির্দেশনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৭ Time View
10

নিউজ ডেস্ক:
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে অবিলম্বে একটি সুস্পষ্ট সার্কুলার জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসংক্রান্ত জারি করা এক রুল আংশিক মঞ্জুর করে এ আদেশ দেন।

একই সঙ্গে ২০১৮ সালের সড়ক দুর্ঘটনা আইনের সংশোধন করে সব দুর্ঘটনার বিষয় নিকটস্থ হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশোধন করে বিধি প্রণয়নের নির্দেশ দিয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কাজী এরশাদুল আলম।”সালাউদ্দিন” হাসপাতালের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, ২০১৮ সালে ছিনতাইকারীর হাতে খুলনার সোনাডাঙ্গার মোটর পার্টস ব্যবসায়ী ইব্রাহিম ঢাকার সায়েদাবাদে ছিনতাইকারীর আঘাতে আহত হওয়ার পর নিকটস্থ সালাউদ্দিন হাসপাতালে গেলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিক্যালে তার মৃত্যুর সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দায়ের করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com