মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Title :
নীলফামারীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি ১৭ বছর পর পড়াশোনায় ফিরে ছেলের সঙ্গে মা পেলেন জিপিএ-৫ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শেয়ার জালিয়াতি মামলার তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায় জড়িতদের খুঁজতে খুবিতে তদন্ত কমিটি সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের: ইউএসবিবিসি এসএসসিতে লক্ষ্মীপুরের সেরা ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি ‘হাসিনা দেশের অর্থনীতি লুট করে শূন্যের কোঠায় নিয়ে গেছে’

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক এমপি আখতারুজ্জামান ৩ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২ Time View
3

সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামানকে তিনদিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তা সাতদিনের রিমান্ড আবেদন করলেও আদালত তিনদিনের অনুমতি দিয়েছেন।

এর আগে গত ৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীদের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলায় তার বিরুদ্ধে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com