শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Title :
রাউজানে যুবককে গুলি করে হত্যা নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ১২৮০, নিখোঁজ ৫৬২০ শাবিপ্রবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা মাদরাসাছাত্র হত্যা মামলা: এক আসামির জামিন, ক্ষুব্ধ শিশুর পরিবার লেটোগান ও কবিগানের সুরে-ছন্দে ফুটে উঠল বিদ্রোহী নজরুল তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পদে বাকীর নিয়োগ নিয়ে হাইকোর্টের প্রশ্ন হাসপাতালের শৌচাগার দেখে মন্ত্রী বললেন, ‘হারপিক নিয়ে আসেন, ক্লিন করবো’ অনানুষ্ঠানিক ব্যাংকিং নেটওয়ার্কের অপরাধমূলক ব্যবহার বাড়ছে চট্টগ্রামে আরও ৫৫ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

মাদরাসাছাত্র হত্যা মামলা: এক আসামির জামিন, ক্ষুব্ধ শিশুর পরিবার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View
1

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে মাদরাসাছাত্র মুদাচ্ছির হত্যা মামলায় কারাবন্দি হাফেজ মোহাম্মদ উল্যাহকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার ১৫তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত পুলিশ প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত এক হাজার টাকা মুচলেকায় তাকে জামিন মঞ্জুর করেন। এর আগে গত বছরের ডিসেম্বরে মাদরাসাতুল ইতকান লি উলুমিল কোরআনের টয়লেট থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় আট বছর বয়সী মুদাচ্ছিরের মরদেহ উদ্ধার করা হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় অভিযুক্ত তিন শিক্ষকের মধ্যে মোহাম্মদ উল্যাহ অন্যতম। নিহতের বাবার অভিযোগ, মুদাচ্ছিরকে হত্যার পর ঘটনাটি ভিন্নখাতে নিতে টয়লেটের ভেন্টিলেশনের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। ছেলের মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী পরিবার জানায়, আট বছরের শিশুটি নিজে থেকে এ ধরনের গিঁট দিয়ে আত্মহত্যা করা অসম্ভব। এছাড়া মামলার অন্য দুই আসামি এখনো গ্রেফতার না হওয়ায় বিচার প্রক্রিয়া নিয়ে হতাশা ও ক্ষোভ জানিয়েছেন শিশুটির বাবা জিয়াউর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com