বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
Title :
রামগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ রামগঞ্জে প্রশাসনের নাকের ডগায় সরকারি দিঘির পাড় দখল করে ভবন নির্মাণ! সৈয়দপুরের কামারপুকুর ইউপিতে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে লড়তে চান আশরাফুল আলম ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১৪ কোটি টাকার সার কালোবাজারে বিক্রি: শেরপুরে ১৪ ডিলারসহ ১৫ আসামি কারাগারে নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সুন্দরগঞ্জে উদ্ধার হলো আনসার-ভিডিপির ১২ শতক জমি, রোপণ করা হলো ফল ও বনজ চারা ঝিনাইদহে চাঞ্চল্যকর শিশু সাবা হত্যা মামলায় সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড সুন্দরগঞ্জে লোকালয়ে শিয়ালের কামড়ে আহত ৯, নমুনা পাঠানো হলো গবেষণাগারে

ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ Time View
26

সুলতান আহমেদ, শেরপুর জেলা

দেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে শেরপুর জেলা যুবদল। এর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শহরের রাজপথে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, জেলা যুবদলের উদ্যোগে শহরের ব্যস্ততম থানা মোড় থেকে একটি সুসজ্জিত বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, সিনিয়র সহসভাপতি মবিনুজ্জামান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক এবং হাসেম আহমেদ সিদ্দিকসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। এতে সংগঠনের বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা দেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তবে শেরপুরের মাটিতে কোনো ধরনের চক্রান্ত সফল হতে দেওয়া হবে না।”

যেকোনো ধরনের নাশকতা ও অরাজকতা রুখে দিতে যুবদল রাজপথে অতন্দ্র প্রহরীর মতো প্রস্তুত রয়েছে উল্লেখ করে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কঠোর প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com