রামগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Reporter Name
Update Time :
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
১১
Time View
রামগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রামগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোহাম্মদ ফাহাদ হোসেন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের মধ্য শেফালীপাড়া গ্রামের আব্দুর রশিদ পাটওয়ারী বাড়ির ওসমান পাটওয়ারীর ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, ফাহাদ প্রথমে জ্বর আক্রান্ত হলে বাড়িতে রেখেই তার চিকিৎসা করানো হচ্ছিল। অবস্থার অবনতি হলে ডেঙ্গু পরীক্ষা করানো হলে তার রিপোর্ট পজিটিভ আসে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত রোববার তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে সে মারা যায়।এই অকাল মৃত্যুতে এলাকায় এবং শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
15
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোহাম্মদ ফাহাদ হোসেন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের মধ্য শেফালীপাড়া গ্রামের আব্দুর রশিদ পাটওয়ারী বাড়ির ওসমান পাটওয়ারীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ফাহাদ প্রথমে জ্বর আক্রান্ত হলে বাড়িতে রেখেই তার চিকিৎসা করানো হচ্ছিল। অবস্থার অবনতি হলে ডেঙ্গু পরীক্ষা করানো হলে তার রিপোর্ট পজিটিভ আসে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত রোববার তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে সে মারা যায়।
এই অকাল মৃত্যুতে এলাকায় এবং শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।