সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Title :
বান্দরবানে বাসা থেকে চার বছরের শিশুর রহস্যজনক মরদেহ উদ্ধার রামগঞ্জ বাইপাস সড়কের বেহাল দশা: চরম ভোগান্তিতে এলাকাবাসী লালমনিরহাটে ট্রাকচাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৮ শেরপুরে বিপিএটিসির ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি কর্মশালা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলা: নথিতে অসঙ্গতি পাওয়ায় ওসি ও তদন্ত কর্মকর্তাকে আদালতের তলব ১০৬ বছর বয়সেও কর্মমুখর রামগঞ্জের বাদশা মিয়া, শুটকি বিক্রি করে হয়েছেন সমাজের অনুপ্রেরণা বান্দরবানে অপরাধ দমন: মাদক, কিশোর গ্যাং ও অবৈধ গাড়ির বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নাটোরে ৩ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের এক যুবক গ্রেপ্তার নাটোরের লালপুরে অসঙ্গতি পাওয়ায় বিএডিসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা নাটোরের গুরুদাসপুরে পুলিশের অভিযানে মা ও দুই ছেলে গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নাগরিক দূরের কথা, বাজেটে এমপিদেরও ভূমিকা নেই: জামায়াত এমপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫০ Time View
68

নিউজ ডেস্ক:
প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা (এমপি)। বৃহস্পতিবার বাজেট আলোচনায় অংশ নিয়ে পটুয়াখালী-২ আসনের জামায়াতদলীয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাজেটের সাফল্য সংসদে কেবল টেবিল চাপড়ে সমর্থনের ওপর নির্ভর করে না। আধুনিক বিশ্বে বাজেট উপস্থাপনায় ইনফোগ্রাফিক, ভিজ্যুয়াল ড্যাশবোর্ড, তুলনামূলক চার্ট, সহজ টেবিল ও নাগরিক সংস্করণ থাকে; কিন্তু বাংলাদেশে বাজেট প্রণয়নে নাগরিক তো দূরের কথা, খোদ সংসদ সদস্যদেরও ভূমিকা রাখার সুযোগ কম।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শফিকুল ইসলাম বলেন, বাজেটের বক্তৃতা শুনে মনে হয়েছে দেশের প্রায় সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু আমরা যখন রাস্তাঘাটে ঘোরাফেরা করি, জনগণের সঙ্গে এলাকায় যাই, তখন দেখি সম্পূর্ণ ভিন্ন চিত্র।

স্বাস্থ্য খাতের বরাদ্দ ও বাস্তবতার ফারাক নিয়েও প্রশ্ন তোলেন শফিকুল ইসলাম। তিনি বলেন, একটি হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক; কিন্তু সেই ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। অথচ ৩০০ শিশু যখন হামে মারা গেল, তখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের চিন্তা করেছেন কি না?

ওই হাসপাতালের শিক্ষার্থী, বিশেষ করে বিদেশি শিক্ষার্থীদের অনিশ্চয়তার কথাও সংসদে তোলেন তিনি। তার ভাষ্য, প্রায় ২৪৭ জন বিদেশি শিক্ষার্থী ‘দ্বারে দ্বারে ঘুরছেন’; সচিব, মহাপরিচালক বা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন না।

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন প্রসঙ্গে তিনি বলেন, দুই লাখ এমপিওভুক্ত শিক্ষকের মে মাসের বেতন এখনও দেওয়া হয়নি বলে তিনি শুনেছেন; এতে পরিবার চালানো থেকে চিকিৎসা পর্যন্ত তারা সংকটে পড়েছেন।

ঢাকা-১৬ আসনের জামায়াতদলীয় এমপি আব্দুল বাতেন বলেন, বড় বড় ঋণখেলাপিদের ছাড় দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া হলে বাজেট কতটুকু সুফল বয়ে আনবে? বাজেটে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের জন্য কোনো ভালো খবর নেই।

খুচরা ব্যবসায়ীদের ওপর শূন্য দশমিক ২ শতাংশ অগ্রিম কর আরোপের সমালোচনা করে গাজীপুর-৪ আসনের এমপি সালাহউদ্দিন বলেন, প্রস্তাবিত বাজেট গরিবকে হয়রানির বাজেট। এতে কোটি কোটি খুচরা ব্যবসায়ী নতুন করে হয়রানির মুখে পড়বেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরাদ্দ কমানো নিয়েও প্রশ্ন তুলে সালাহউদ্দিন আইউবী বলেন, দুদকের গত বছরের বরাদ্দ ছিল ২০৩ কোটি টাকা; এবার রাখা হয়েছে ১৯৭ কোটি টাকা। তাঁর ভাষ্য, ৬ কোটি টাকা কম বরাদ্দ দিয়ে প্রকারান্তরে দুর্নীতিকে প্রমোট করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকার ক্ষমতায় আসার পর দুদক ‘অচল’ হয়ে গেছে এবং কমিশন পুনর্গঠন না হওয়ায় মেগা প্রকল্পগুলোতে দুর্নীতি শুরু হয়েছে। এ সময় স্কুল ফিডিং কর্মসূচি, খাল খনন এবং এনবিআর নিয়ে দুর্নীতির অভিযোগও সংসদে তোলেন তিনি।

চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম ক্যানসার রোগ আগাম শনাক্তকরণে উপজেলা পর্যায়ে স্ক্রিনিং মেশিন দেওয়ার দাবি জানান। তিনি বলেন, দেশে বছরে দেড় লাখ থেকে দুই লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হন এবং অধিকাংশ রোগীর ক্ষেত্রে রোগটি দেরিতে শনাক্ত হয়। ফলে পরিবারগুলোকে ৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত নিজের পকেট থেকে খরচ করতে হয়। ক্যানসার চিকিৎসার জন্য অন্তত ৫ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com