সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

গুলি করে হত্যার ঘটনার পর জেনেছি ছেলেটি একজন পুলিশের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার সন্তান ইমাম হাসান তাইমকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন মাদরাসাশিক্ষক মুহাম্মদ রিদওয়ান হাসান। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তিনি তার জবানবন্দি প্রদান করেন। নিহত ইমাম হাসান রাজারবাগ পুলিশ লাইন্সের উপ-পরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে এবং নারায়ণগঞ্জের সরকারি আদমজী নগর এমডব্লিউ কলেজের শিক্ষার্থী ছিলেন। ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভার এলাকায় পুলিশের গুলিতে তিনি নিহত হন।

সাক্ষী জবানবন্দিতে উল্লেখ করেন, জুলাইয়ের উত্তাল দিনগুলোতে আন্দোলন দমনে তৎকালীন সরকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নসহ নানা দমনমূলক পদক্ষেপ নিয়েছিল। তিনি দাবি করেন, ১৯ জুলাই যাত্রাবাড়ী এলাকায় নামাজ চলাকালীন পুলিশ বিনা উসকানিতে মাদরাসায় টিয়ারশেল ও গুলি চালায়, যার প্রতিক্রিয়ায় ছাত্র-জনতা রাস্তায় নেমে আসে। পরের দিন ২০ জুলাই কারফিউ শিথিলের সময় চায়ের দোকানে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালায় এবং প্রকাশ্যে গুলি করে ইমাম হাসানকে হত্যা করে। পরবর্তীতে তিনি জানতে পারেন, নিহত ওই তরুণ নিজেও একজন পুলিশ সদস্যের সন্তান।

উল্লেখ্য, এই ঘটনায় দায়েরকৃত মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিসি ইকবাল হোসেন ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসিসহ ১১ জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে আসামি করা হয়েছে। বর্তমানে অভিযুক্তদের মধ্যে আবুল হাসান ও শাহাদাত আলী কারাগারে বন্দি রয়েছেন। বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষী উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com