মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
Title :
শেরপুরে নদী ড্রেজিং ও ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইবিতে তিন দিনব্যাপী ফুড ফেস্টিভ্যাল সম্পন্ন, ১০ অক্টোবর শিল্পখাতের সঙ্গে কোলাবোরেশন কালিয়াকৈরে এলপিজি গ্যাসের চড়া দাম: সরকারি নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চরের কাশবনে মাদক ও অশ্লীলতার আসর গুঁড়িয়ে দিল পুলিশ সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সহায়তায় এগিয়ে এলেন ইউএনও রামগঞ্জে প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নাটোরের গুরুদাসপুরে নারীকে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রামগঞ্জকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে চাই: এমপি শাহাদাত হোসেন সেলিম

ইবিতে তিন দিনব্যাপী ফুড ফেস্টিভ্যাল সম্পন্ন, ১০ অক্টোবর শিল্পখাতের সঙ্গে কোলাবোরেশন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ Time View
33

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘ফুড ফেস্টিভ্যাল’ সম্পন্ন হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) শুরু হওয়া এ আয়োজন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বটতলায় শেষ হয়।

রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ফুড ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে শিক্ষার্থীরা আবহমান বাংলার ঐতিহ্যবাহী পেশা ও সংস্কৃতির বিভিন্ন রূপ তুলে ধরেন। কৃষক, জেলে, বাউল, আদিবাসী, বর-বধূসহ বিভিন্ন সাজ-পোশাকে তারা র‌্যালিতে অংশ নেন।

তিন দিনব্যাপী এ খাদ্য উৎসবে মোট ২১টি স্টল দেওয়া হয়। এসব স্টলে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ধরনের খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজস্ব আয়োজন নিয়ে স্টলগুলোতে অংশ নেন। ফেস্টিভ্যাল ঘিরে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দর্শনার্থীদের উপস্থিতিও ছিল।

ফেস্টিভ্যালের আয়োজন সম্পর্কে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ফুড ফেস্টিভাল সফলভাবে সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। এ আয়োজন শুধু খাবারের বৈচিত্র্য প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্যোক্তা হওয়ার মানসিকতা, দলগত কাজ এবং বাস্তবভিত্তিক দক্ষতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।’

তিনি বলেন, “বিশেষ করে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের পরিকল্পনা, ব্যবস্থাপনা ও অংশগ্রহণ এ আয়োজনকে প্রাণবন্ত করেছে। বিভিন্ন ধরনের দেশীয় ব্যবস্থাপনা ও আতিথেয়তার মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার সুযোগ পেয়েছে।”

তিনি আরও জানান, ‘শিক্ষার্থীদের শিল্প খাতের সঙ্গে সম্পৃক্ত করতে আগামী ১০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ কোলাবোরেশনের আয়োজন করা হচ্ছে। এতে রহিম আফরোজ, উর্মি রিসোর্ট, অর্ণিমা রিসোর্ট, বোয়িং ফ্লাই, দিশা টাওয়ার এবং ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।’

উল্লেখ্য, বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com