মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Title :
সৈয়দপুরে বিশেষ অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২ সৈয়দপুরে ঘুষ না পেয়ে ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে সাজানো মামলায় জেলে পাঠানোর অভিযোগ সুন্দরগঞ্জে শিক্ষক সংকটে স্থবির চর ভাটি বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান নাটোরে সোনালী ব্যাংকের ৫ প্রিন্সিপাল অফিসার বরখাস্ত, অর্থ আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগ রামগঞ্জে দেড় যুগেরও বেশি সময় ধরে বেহাল ওয়াপদা সড়ক, চরম ভোগান্তিতে লক্ষ্মীপুরবাসী সৈয়দপুর বিএনপি নেতা কামরুজ্জামান মাস্টার মারা গেছেন দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে শ্রমিক দলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ বান্দরবানে বাসা থেকে চার বছরের শিশুর রহস্যজনক মরদেহ উদ্ধার রামগঞ্জ বাইপাস সড়কের বেহাল দশা: চরম ভোগান্তিতে এলাকাবাসী লালমনিরহাটে ট্রাকচাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৮

সুন্দরগঞ্জে শিক্ষক সংকটে স্থবির চর ভাটি বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View
5

জাহিদ হাসান জীবন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চর ভাটি বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত শিক্ষকের অনুপস্থিতির কারণে প্রতিষ্ঠানটিতে নিয়মিত ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় অভিভাবক জুরান আলী জানান, শিক্ষক না থাকায় শিশুদের পড়ালেখা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যত দ্রুত সম্ভব নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হলে পাঠদান আগের অবস্থায় ফিরে আসবে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউর রহমান বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নেই। ফলে রুটিন অনুযায়ী ঠিকমতো ক্লাস পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে এখানে দ্রুত শিক্ষক পদায়ন করা অত্যন্ত জরুরি।’

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বলেন, ‘চর ভাটি বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকটের বিষয়টি আমরা অবগত আছি এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com