মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Title :
সৈয়দপুরে বিশেষ অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২ সৈয়দপুরে ঘুষ না পেয়ে ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে সাজানো মামলায় জেলে পাঠানোর অভিযোগ সুন্দরগঞ্জে শিক্ষক সংকটে স্থবির চর ভাটি বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান নাটোরে সোনালী ব্যাংকের ৫ প্রিন্সিপাল অফিসার বরখাস্ত, অর্থ আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগ রামগঞ্জে দেড় যুগেরও বেশি সময় ধরে বেহাল ওয়াপদা সড়ক, চরম ভোগান্তিতে লক্ষ্মীপুরবাসী সৈয়দপুর বিএনপি নেতা কামরুজ্জামান মাস্টার মারা গেছেন দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে শ্রমিক দলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ বান্দরবানে বাসা থেকে চার বছরের শিশুর রহস্যজনক মরদেহ উদ্ধার রামগঞ্জ বাইপাস সড়কের বেহাল দশা: চরম ভোগান্তিতে এলাকাবাসী লালমনিরহাটে ট্রাকচাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৮

সৈয়দপুরে বিশেষ অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View
28

মোঃ মাইনুল হক (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে পুলিশের বিশেষ অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের মূল হোতাসহ দুজনকে আটক করা হয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজার দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাসিন্দা ও মোটরসাইকেল চুরির মূল হোতা মো. সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, চোরাই মোটরসাইকেল কেনাবেচা ও সংরক্ষণের অভিযোগে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের মতির মোড় (ফাইলেরিয়া হাসপাতাল এলাকা) নিবাসী মো. ফরহাদ হোসেনকেও আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, অপরাধ দমন, চুরি ও মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে চক্রের মূল হোতা ও ক্রেতাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে এবং সৈয়দপুরকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com