মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Title :
রামগঞ্জকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে চাই: এমপি শাহাদাত হোসেন সেলিম সৈয়দপুরে বিশেষ অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২ সৈয়দপুরে ঘুষ না পেয়ে ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে সাজানো মামলায় জেলে পাঠানোর অভিযোগ সুন্দরগঞ্জে শিক্ষক সংকটে স্থবির চর ভাটি বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান নাটোরে সোনালী ব্যাংকের ৫ প্রিন্সিপাল অফিসার বরখাস্ত, অর্থ আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগ রামগঞ্জে দেড় যুগেরও বেশি সময় ধরে বেহাল ওয়াপদা সড়ক, চরম ভোগান্তিতে লক্ষ্মীপুরবাসী সৈয়দপুর বিএনপি নেতা কামরুজ্জামান মাস্টার মারা গেছেন দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে শ্রমিক দলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ বান্দরবানে বাসা থেকে চার বছরের শিশুর রহস্যজনক মরদেহ উদ্ধার রামগঞ্জ বাইপাস সড়কের বেহাল দশা: চরম ভোগান্তিতে এলাকাবাসী

রামগঞ্জকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে চাই: এমপি শাহাদাত হোসেন সেলিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ Time View
38

মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম বলেছেন, রামগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। এলাকাবাসী আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, তা নিষ্ঠার সাথে পালন করতে চাই। রামগঞ্জের উন্নয়নে যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেগুলোর সফল বাস্তবায়ন হলে এলাকাটি একটি আধুনিক শহরে রূপান্তরিত হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজিত সংবর্ধনা এবং একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে এমপি শাহাদাত হোসেন সেলিম বলেন, আজকের নবীনরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ, সমাজ ও পরিবারের প্রতি তোমাদের অনেক দায়িত্ব রয়েছে। আশা করি তোমরা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করবে। এ সময় তিনি শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে নিজেদের দূরে রাখার কঠোর তাগিদ দেন।

রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল মো. নুরুদ্দিনের সভাপতিত্বে এবং কলেজের অধ্যাপক হারুন অর রশিদ ও দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন (জিএস মনোয়ার), সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু ও আবুল বাশার সতু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, পৌর বিএনপি নেতা ভিপি শাহ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপন, পৌরসভা যুবদলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারী, পৌর যুবদল নেতা জামিল চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু, সদস্য সচিব রাকিব হোসেন, পৌরসভার ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম মুন্না এবং সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com