মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Title :
ইবিতে তিন দিনব্যাপী ফুড ফেস্টিভ্যাল সম্পন্ন, ১০ অক্টোবর শিল্পখাতের সঙ্গে কোলাবোরেশন কালিয়াকৈরে এলপিজি গ্যাসের চড়া দাম: সরকারি নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চরের কাশবনে মাদক ও অশ্লীলতার আসর গুঁড়িয়ে দিল পুলিশ সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সহায়তায় এগিয়ে এলেন ইউএনও রামগঞ্জে প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নাটোরের গুরুদাসপুরে নারীকে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রামগঞ্জকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে চাই: এমপি শাহাদাত হোসেন সেলিম সৈয়দপুরে বিশেষ অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চরের কাশবনে মাদক ও অশ্লীলতার আসর গুঁড়িয়ে দিল পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View
23

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি দুর্গম চরে গড়ে ওঠা অবৈধ মাদক, জুয়া এবং অশ্লীল নৃত্যের আস্তানা যৌথ অভিযানে গুড়িয়ে দিয়েছে পুলিশ ও প্রশাসন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত সামাদ ঘাট সংলগ্ন ইসলামপুর চরে অর্ধশতাধিক গ্রামপুলিশের অংশগ্রহণে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তঘেঁষা ওই চরের বিস্তৃত কাশবনে কফি শপের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, পতিতাবৃত্তি ও ভাড়ায় এনে অশ্লীল নাচ পরিচালনা করা হচ্ছিল। অভিযোগ ছিল, স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে এখানে এসে নানা অপরাধে জড়িয়ে পড়ত। তাছাড়া দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে অপরাধীরা এই স্থানটিকে বেছে নিয়েছিল।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে এই ঝটিকা অভিযান চালিয়ে সমস্ত অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।

অভিযান শেষে সহকারী পুলিশ সুপার জানান, ক্যাফে বা বিনোদনের আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এই পদক্ষেপে এলাকার সাধারণ মানুষ ও অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com