মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সহায়তায় এগিয়ে এলেন ইউএনও রামগঞ্জে প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নাটোরের গুরুদাসপুরে নারীকে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রামগঞ্জকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে চাই: এমপি শাহাদাত হোসেন সেলিম সৈয়দপুরে বিশেষ অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২ সৈয়দপুরে ঘুষ না পেয়ে ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে সাজানো মামলায় জেলে পাঠানোর অভিযোগ সুন্দরগঞ্জে শিক্ষক সংকটে স্থবির চর ভাটি বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান নাটোরে সোনালী ব্যাংকের ৫ প্রিন্সিপাল অফিসার বরখাস্ত, অর্থ আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে নারীকে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View
24

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের গুরুদাসপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে খুবজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর থেকেই অভিযুক্ত চেয়ারম্যানকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

অভিযুক্ত মনিরুল ইসলাম দোলন বিলসা গ্রামের প্রয়াত সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুরের ছেলে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর (সোমবার) দিবাগত রাতে গুরুদাসপুর থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন খুবজীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের ওই নারী। তিনি স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হয়ে বর্তমানে নিজের বাবার বাড়িতে বসবাস করছেন।

অভিযোগে ওই নারী জানান, গত সোমবার সকাল সাড়ে আটটার দিকে বিধবা ভাতা ও সন্তানের উপবৃত্তির টাকা একই সিম কার্ডে নিবন্ধন এবং অন্য সিমে টাকা পাওয়ার বিষয়ে পরামর্শ নিতে ইউপি চেয়ারম্যান দোলনের বাড়িতে যান তিনি।

এ সময় চেয়ারম্যান তাঁকে জানান যে, সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত আব্দুল কুদ্দুসের মেয়ে ও সাবেক সংরক্ষিত সংসদ সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি তাঁদের বাড়িতে এসেছেন। চেয়ারম্যানের বাড়ির পাশেই আব্দুল কুদ্দুসের বাসা হওয়ায়, ওই নারী সেখানে কোহেলী কুদ্দুস মুক্তির সঙ্গে দেখা করতে যান। পরবর্তীতে চেয়ারম্যান দোলনও তাঁর পেছনে পেছনে ওই বাড়িতে প্রবেশ করেন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ভেতরে কাউকে দেখতে না পেয়ে ওই নারী বেরিয়ে আসার চেষ্টা করলে চেয়ারম্যান তাঁকে পেছন থেকে জড়িয়ে ধরে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তাঁর আত্মচিৎকারে চেয়ারম্যান পালিয়ে যান।

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com