মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Title :
শেরপুরে নদী ড্রেজিং ও ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইবিতে তিন দিনব্যাপী ফুড ফেস্টিভ্যাল সম্পন্ন, ১০ অক্টোবর শিল্পখাতের সঙ্গে কোলাবোরেশন কালিয়াকৈরে এলপিজি গ্যাসের চড়া দাম: সরকারি নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চরের কাশবনে মাদক ও অশ্লীলতার আসর গুঁড়িয়ে দিল পুলিশ সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সহায়তায় এগিয়ে এলেন ইউএনও রামগঞ্জে প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নাটোরের গুরুদাসপুরে নারীকে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রামগঞ্জকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে চাই: এমপি শাহাদাত হোসেন সেলিম

শেরপুরে নদী ড্রেজিং ও ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View
11

সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা

শেরপুর জেলার বিভিন্ন নদনদী ও জলাশয়ের ড্রেজিং কার্যক্রম এবং উত্তোলিত মাটি (ড্রেজড ম্যাটেরিয়াল) ব্যবস্থাপনার ওপর একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা আয়োজিত হয়।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নদী খনন কাজের বর্তমান অগ্রগতি, পরিবেশবান্ধব উপায়ে মাটি ব্যবস্থাপনা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি, ড্রেজিং কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা এবং নিয়মিত তদারকি বা মনিটরিং জোরদার করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী, জেলা আদালতের জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকিব, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক মো. আকরামুজ্জামান রাহাত, শহর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রবিউল আলম সজীব এবং জেলা মহিলা দল নেত্রী সুমাইয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এ ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অন্যান্য উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পর্যালোচনা সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com