বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Title :
জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান আনসার মহাপরিচালকের সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় আরমান মিয়া নৈতিকতা ও সুশিক্ষায় নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: এমপি শাহাদাত হোসেন সেলিম রামগঞ্জে ফসলি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ৩৩ লাখ টাকার ক্ষতি: এক ব্যবসায়ী সহায়তা পেলেও দুশ্চিন্তায় দুজন নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ নিরসন: মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, মোতায়েন ১৩ প্লাটুন বিজিবি কালিয়াকৈরে তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার পোশাক শ্রমিকদের আন্দোলনে ইবি ছাত্র ইউনিয়নের সংহতি ও পুলিশি হামলার নিন্দা সৈয়দপুরে প্রভাবশালী ২ ব্যক্তির বিরুদ্ধে শতবর্ষী ডাস্টবিন ভাঙার অভিযোগ, শতাধিক পরিবার চরম ভোগান্তিতে

সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় আরমান মিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View
29

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আসন্ন কমিটিতে সভাপতি পদে লড়াই করার আগ্রহ প্রকাশ করেছেন উদীয়মান ছাত্রনেতা মো. আরমান মিয়া। বর্তমানে তিনি সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ. সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ প্রায় এক দশকের রাজনৈতিক ক্যারিয়ারে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, মিছিল ও দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন আরমান। বিশেষ করে গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি রাজপথের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। এছাড়া করোনা মহামারীর সময় সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

এদিকে তৃণমূলের সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন, আরমান মিয়া দায়িত্ব পেলে সুন্দরগঞ্জে ছাত্ররাজনীতি আরও শিক্ষার্থীবান্ধব ও গতিশীল হবে। শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তাদের প্রত্যাশা।

সভাপতি পদপ্রার্থী মো. আরমান মিয়া বলেন, ‘সুযোগ পেলে সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রদলকে একটি শক্তিশালী, সুসংগঠিত এবং সন্ত্রাসমুক্ত আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলব। দলের দুঃসময়ে যারা হামলা-মামলার শিকার হয়েছেন এবং রাজপথে আপসহীন থেকেছেন, সেই ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে।’ তিনি ‘শিক্ষা, ঐক্য ও প্রগতি’ এই নীতি ধারণ করে মাদক ও চাঁদাবাজিমুক্ত ছাত্রসমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

আগামী দিনে সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রদলের কার্যক্রমকে আরও বেগবান করতে তিনি দলের সব স্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com