মোঃ মাইনুল হক (নীলফামারী) প্রতিনিধি
আগামী ২০ অক্টোবর রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলায় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই উপলক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য বিলকিস ইসলামের শুভকামনা ও সার্বিক সাফল্য কামনা করে কিশোরগঞ্জে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।
গত ১৮ অক্টোবর রবিবার বিকেলে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে এই আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতিাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম এবং উপজেলা প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলু।
এছাড়াও কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আনন্দ মিছিলে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।