মোঃ ওমর ফারুক হৃদয়, বান্দরবান জেলা প্রতিনিধি।
বান্দরবানে সন্ত্রাস, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি প্রতিবাদী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজার নেতৃত্বে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরবর্তীতে মুক্তমঞ্চের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন তিনি নিজেই।
উক্ত সমাবেশে বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য জসিম উদ্দিন তুষার, যুগ্ম আহ্বায়ক রিটল বিশ্বাস, জেলা বিএনপি ও জেলা পরিষদের সদস্য চনুমং মারমা ও মাওসেতুং তঞ্চঙ্গ্যা, জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জনি, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সেলিম রেজা, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম এবং সাবেক সদস্য সচিব শফিউল্লাহ শফিসহ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জোর আহ্বান জানান।